spot_img
spot_img

নিয়ন্ত্রণে নেওয়া বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে তালেবান

আফগানিস্তানের তিনটি স্থলবন্দর নিয়ন্ত্রনে নেওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে তালেবান। একই সঙ্গে ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায় করছে তালেবান।

বুধবার (১৩ জুলাই) আফগানিস্তানের হেরাত প্রদেশের বেসরকারি খাতের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টোলো নিউজ।

কয়েক দিন আগে হেরাত প্রদেশের তোড়গুন্দি ও ইসলাম কালা সীমান্ত শহর দুটি নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। তোড়গুন্দি হয়ে তুর্কমেনিস্তান ও ইসলাম কালা হয়ে ইরানের সঙ্গে বাণিজ্য চালায় আফগানিস্তান। দখলে নেওয়ার পর পরই এসব বন্দর হয়ে বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে দ্রুতই এসব স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে তালেবান।

হেরাতের চেম্বার অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের উপপ্রধান সাদ সিদ্দিকী বলেন, জ্বালানি, গ্যাস এবং অন্যান্য পণ্যবহনকারী গাড়িকে ৩০ হাজার আফগানি (৩৭০ মার্কিন ডলার) থেকে ৫০ হাজার আফগানি পর্যন্ত টোল দিতে হচ্ছে।

ফারাহ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য বলেন, তালেবান শেখ আবু নাসের ফারাহি স্থলবন্দরও চালু করেছে। এ পথেও ইরানের সঙ্গে বাণিজ্য পরিচালনা করে আফগানিস্তান। এ বন্দর থেকে প্রতিদিন ‘কয়েক মিলিয়ন আফগানি’ আয় করছে তালেবান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ