spot_img
spot_img

মুফতী আব্দুল গণী আল-গাজী অসুস্থ; দেশবাসীর নিকট দুআর আবেদন

ঢাকার চকবাজারস্থ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার শিক্ষাসচিব ও সিনিয়র মুহাদ্দিস প্রবীণ আলেম শাইখুল হাদীস মুফতী আব্দুল গনী আল-গাজী গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধাীন রয়েছেন।

গত সোমবার (১২ জুলাই) হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাকে ঢাকা শাহবাগ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে কার্ডিওলজি সার্জারী বিভাগের প্রধান ডাঃ মাসুম সিরাজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

পারিবারিকসূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে মুফতি আব্দুল গনী আল-গাজীর ওপেন হার্ট সার্জারী করা হবে।

মুফতি আব্দুল গনী আল-গাজীর মেজ ছেলে মুফতি যোবায়ের গনী জানান, তার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষায় তার বাবার হার্টে বেশ কিছু ব্লক ধরা পড়েছে।

তিনি আরও জানান, তার বাবা মুফতি আব্দুল গনী আল-গাজী হাসপাতালে ভর্তি হয়ে তার সহকর্মী, ছাত্র- শিষ্য, মুরিদ-শাগরেদ ও ভক্তবৃন্দের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ