হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক প্রচার সম্পাদক ও মেখল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী জামিনে মুক্তি পেয়েছেন।
আজ (১৪ জুলাই) জামিনে মুক্তি পান তিনি।
২০২১ সালের ৫ মে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে মাওলানা জাকারিয়া নোমানকে গ্রেফতার করা হয়।
২০২০ সালে ১৫ নভেম্বর গঠিত হেফাজতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক করা হয়েছিল মাওলানা জাকারিয়া নোমান ফয়জীকে। ২০২১ সালের এপ্রিলে সে কমিটি বিলুপ্ত করা হয়।











