spot_img

সরকারের সাথে আলোচনায় ইমরান খানের ৩ শর্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খান দেশটির সরকারের সাথে আলোচনার জন্য তিনটি শর্ত পেশ করেছেন।

রবিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্যা নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সরকারের সাথে আলোচনার জন্য তিনটি শর্ত পেশ করেছেন। আদালতের কক্ষে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক আলাপকালে ইমরান খান এই শর্তগুলো পেশ করেন।

ইমরান খানের প্রথম শর্ত হলো- আমার মামলাগুলো খারিজ করা উচিত, দ্বিতীয়টি হলো- আমাদের দলের সদস্যদের মুক্তি দেওয়া এবং তৃতীয়টি- আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ