spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গে ১ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১১ জনের মধ্যে রাজশাহীর ৪, নওগাঁর ২, কুষ্টিয়ার ১ ও নাটোরের ৪ জন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৩০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ