spot_img
spot_img

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের প্রাণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত মাসের শিশুসহ আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ১০ জন করোনায় এবং ১৩ জন উপসর্গ নিয়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শনিবার সকাল ৮টার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইউনিটে করোনায় মারা গেছেন ১০ জন। এর মধ্যে আটজনই ময়মনসিংহের বাসিন্দা। বাকিদের মধ্যে নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, নেত্রকোনার তিনজন, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ