spot_img

তালেবানদের সঙ্গে যুদ্ধ করতে কিছু বাংলাদেশি আফগান গেছে: ডিএমপি কমিশনার

তালেবানের আহ্বানে যুদ্ধ করার জন্য কিছু বাংলাদেশি আফগানিস্তানে গিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, দেশ থেকে তালেবানদের সঙ্গে যুদ্ধ করার জন্য অলরেডি কিছু মানুষ হিজরত করেছে। আমরা ধারণা করছি, কিছু মানুষ ইন্ডিয়ায় ধরা পড়েছে। আর কিছু মানুষ হেঁটে বা অন্য উপায়ে আফগানিস্তানের পৌঁছানোর চেষ্টা করছে।

শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ