spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল শনিবার (১৩ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ রবিবার (১৪ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ৭৩৪৭ পিস ইয়াবা, ৩৪ গ্রাম হেরোইন, ৪২ কেজি ৩৫১ গ্রাম গাঁজা, ৪৫৩ বোতল ফেন্সিডিল, ৮০ বোতল দেশিমদ ও ৫০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ