spot_img

১৫ আগস্ট দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান

আগামীকাল সোমবার বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

সোমবার (১৫ আগস্ট) সারাদেশে শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আগামীকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রসমূহে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ