spot_img
spot_img

বিএনপির দাবি কেউ সমর্থন করে না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির দাবি কেউ সমর্থন করে না। যে কারণে এখন তারা সুর পরিবর্তন করেছে। বলছে ভারত কি বলল, আমেরিকা কি বলল, ব্রিটেন কি বলল তাতে কিছু আসে যায় না।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।

তথ্য মন্ত্রী বলেন, সাম্প্রতি জঙ্গি আটক হবার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন- আন্দোলনে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য নাকি জঙ্গি নাটক করা হয়েছে। যেমন চেয়ারম্যান তেমন মহাসচিব। যখন জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছিল তখন খালেদা জিয়া বলেছিলেন, কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় কিছুদিন আটক রাখা হয় তারপরে যখন তাদের চুল দাড়ি লম্বা হয় তাদের জঙ্গি আখ্যা দেওয়া হয়। একইভাবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য জঙ্গি নাটক সাজানো হচ্ছে। এসব ঘটনাতেই প্রমাণিত হয় জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির নেতারা।

তিনি বলেন, আমরা জঙ্গি নির্মূল করতে পারিনি, তবে জঙ্গি দমন করেছি। আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম যদি বিএনপি জঙ্গিগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না করতো। জঙ্গিগোষ্ঠীকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে কোনো বিদেশি শক্তি সমর্থন করে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ