spot_img
spot_img

আমরাই মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাই মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি ও গণমাধ্যমকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করেছি।

সোমবার (১৪ আগস্ট) গণভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর সংগ্রাম করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত ও ৫০০ জনেরও বেশি আহত হওয়ার সবচেয়ে ভয়াবহ ঘটনাসহ তাকে প্রাণনাশের ১৯টি প্রচেষ্টা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ২০০১ সালে তাদের বিজয় উদযাপন করেছিল সন্ত্রাসের রাজত্ব জারি করে শত শত মানুষকে হত্যার পাশাপাশি সারাদেশে গ্রামে গ্রামে ধর্ষণ ও লুটপাটের মাধ্যমে।

বৈঠকে ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক জানান, যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক।

এ ছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক বিষয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ