জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তালেবানের সাথে নিযুক্ত থাকার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৩ সেপ্টেমর) সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
জাতিসংঘের মহাসচিব বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তালেবানের সাথে নিযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের মহাসচিব আরও বলেন, আফগানিস্তানের কার্যত: কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দিয়ে তালেবানের সাথে নিযুক্ত থাকা ছাড়া দেশটির অভ্যন্তরে মানবিক সাহায্য প্রদান করা একেবারে অসম্ভব।











