দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও ৪০২ জনকে শনাক্ত করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। এ সময় ৪ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ পর্যন্ত ২৯ হাজার ৩৩৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।
সূত্র: বাসস











