spot_img

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে গ্রেফতার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে আশুলিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার এসপি আহম্মদ মুঈদ।

তিনি জানান, রাজধানী থেকে ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এসপি আহম্মদ মুঈদ জানান মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ