spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই করোনা উপসর্গে মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন রাজশাহীর ও একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ১১ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭০ জন। রামেক করোনা ওয়ার্ডে মোট ১৯২ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৮১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ