হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সম্প্রীতির সেতুবন্ধন শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, দুর্গাপূজা সম্প্রীতির সেতুবন্ধন শক্তিশালী করেছে। বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে বিশ্বে পরিচিত। কোনো অপশক্তি এ সম্প্রীতি নষ্ট করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এ বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ‘পূজামণ্ডপ’ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক চেতনা ভূলণ্ঠিত করার মাধ্যমে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই কুচক্রীমহল সারাদেশে জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিল।
কিন্তু সরকার এবং প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।











