পঞ্চগড়ে শীতকালের মত কুয়াশা পড়ছে। ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
শুক্রবার (১৪ অক্টোবর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। ধীরে ধীরে শীতের তীব্রতা শুরু হবে অক্টোবরের শেষের দিকে। কুয়াশার স্থায়িত্বও বেড়ে যাবে। তবে বৃষ্টি না হলে দিনের বেলায় থাকবে গরম। বর্তমানে ধোঁয়া ধোঁয়া কুয়াশা পড়ছে। তবে সামনের দিনগুলোতে কুয়াশা বেড়ে যেতে পারে। দিনে গরম রাতে ঠাণ্ডা পরিবেশ, ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলছে পঞ্চগড়ে।











