spot_img
spot_img

আফগানিস্তান ও ইরান শিল্প-খনিজ খাতে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ

কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলীরেজা বিকদেলি বলেছেন, আফগানিস্তানের বিভিন্ন অর্থনৈতিক ও উৎপাদন খাতে কাজ করার বিষয়ে ইরানি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। একইসঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে ইরানের আগ্রহের কথাও তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আফগানিস্তান চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ এবং শিল্প ও বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আফগানিস্তান চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের শিল্পবিষয়ক উপপ্রধান খান মুহাম্মদ খান আফগানিস্তানের শিল্প ও বিভিন্ন খাতের বিদ্যমান সুযোগগুলো তুলে ধরেন। এসব ক্ষেত্রে বাস্তব বিনিয়োগের জন্য ইরানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

খান মুহাম্মদ খান বলেন, আফগানিস্তানে শিল্পের বিকাশ এবং কাঁচা খনিজ সম্পদ প্রক্রিয়াজাতকরণের উপযুক্ত সুযোগ রয়েছে। ফলে আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও যৌথ বিনিয়োগের আরও বড় সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে বিকদেলি বলেন, আফগানিস্তানের বিভিন্ন অর্থনৈতিক ও উৎপাদন খাতে কাজ করার বিষয়ে ইরানি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে ইরানের আগ্রহও তুলে ধরেন তিনি।

বৈঠকের শেষে আফগানিস্তান চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের কর্মকর্তাদের ইরানে অনুষ্ঠিতব্য একটি খনিজ প্রদর্শনীতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান ইরানের রাষ্ট্রদূত।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ