spot_img

পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেছেন, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে পেরেছি।

শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় প্যারিস সফর শেষে দেশে ফেরার আগে প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বে সম্মানজনক অবস্থানে পৌঁছেছে, তখন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসেও দেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদচিহ্ন অনুসরণ করে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে পেরেছি। সুতরাং, এখন কেউ আমাদের অবহেলা করতে পারবে না। বিশ্ব অবশ্যই আমাদের সম্মান করবে। কারণ, আমরা আমাদের দেশকে এমন অবস্থানে নিয়ে এসেছি।

শেখ হাসিনা বলেন, ২১ বছর পর দায়িত্ব গ্রহণ করে আমরা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। অথচ অতীতে বিএনপি-জামায়াত চক্র দুর্নীতি ও ঋণ খেলাপির সংস্কৃতি চালু করে নিজেদের ভাগ্য তৈরি করেছে।

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে প্রবাসী বাংলাদেশিরা জনগণের পাশে ছিল।

শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষ, চাকরিজীবী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে, যা অনেক উন্নত দেশও পারেনি। প্রধানমন্ত্রী করোনা থেকে নিজেদের রক্ষায় মাস্ক পরতে আবারও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ