আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিককে আটক করেছে সুদান।
স্থানীয় সময় রোববার (১৪ নভেম্বর) এক টুইট বার্তায় আল-জাজিরা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, সুদানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-জাজিরার খার্তুম ব্যুারো প্রধান কাব্বাশির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। এবং কাঁদানে গ্যাস ছুড়লে ক্যানিস্টারের আঘাতে আরও একজনের মৃত্যু হয়।










