বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছে, ভারতে তেলের দাম কমেছে। আমাদেরও কমানো উচিত।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছে, ভারতে তেলের দাম কমেছে। আমাদেরও কমানো উচিত। অথচ ভারতে কমানোর পর এখনও আমাদের দেশের চেয়ে দেশটিতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তবে দেখা যাক, প্রধানমন্ত্রী দেশে এসেছেন, বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন।










