spot_img
spot_img

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান জানিয়েছেন, চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গাতে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভবনা কম। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সবশেষ রেকর্ড করা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হলো কক্সবাজারের কুতুবদিয়ায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ