spot_img

দেশে ফিরেছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অফ পার্টিস-২৯ (কপ২৯) শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তিনি দেশে ফিরেন।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ