চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট কামাল উদ্দিনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা ক্ষোভের কারণে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অ্যাডভোকেট কামাল উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত কামাল উদ্দিন। নিজের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। এসব ভিডিওতে আওয়ামী লীগকে নিয়ে নানা মন্তব্যের কারণে আলোচনায় আসেন। নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ বলেও পরিচয় দিতেন তিনি।











