spot_img
spot_img

আল্লামা আরশাদ মাদানীর সুস্থতায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ হযরত আল্লামা সাইয়েদ আরশাদ মাদানির শারীরিক অসুস্থতা ও দুর্বলতা অপরিবর্তিত রয়েছে। তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দেশবাসীসহ সর্বস্তরের মুসলমানের কাছে বিশেষ দোয়া চেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামীম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী উপমহাদেশের একজন বরেণ্য আলেম, প্রাজ্ঞ দ্বীনি ব্যক্তিত্ব ও মুসলিম উম্মাহর অন্যতম শীর্ষ অভিভাবক। ইলম, আমল, ইখলাস, দ্বীনি প্রজ্ঞা ও দূরদর্শিতার অনন্য সমন্বয় তাঁর ব্যক্তিত্বে প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, আল্লামা আরশাদ মাদানী তার সমগ্র জীবন ইসলামের প্রচার-প্রসার, মুসলিম উম্মাহর দিকনির্দেশনা, ঐক্য-সংহতি প্রতিষ্ঠা এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় উৎসর্গ করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব, সত্যনিষ্ঠা ও আপসহীন ভূমিকা তাঁকে উপমহাদেশের মুসলিম সমাজে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আরও বলেন, আল্লামা আরশাদ মাদানীর মতো একজন বরেণ্য আলেম ও অভিভাবকের অসুস্থতা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। দ্বীনি ও জাতীয় অঙ্গনে তার অবদান ব্যাপক ও সুদূরপ্রসারী। তার অভিভাবকত্ব, দিকনির্দেশনা ও নেতৃত্ব মুসলিম উম্মাহর জন্য অমূল্য সম্পদ।

তিনি দেশবাসী, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসলমান, হযরতের ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার আহ্বান জানান।

দোয়া করে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, মহান আল্লাহ তাআলা হযরতকে দ্রুত পূর্ণাঙ্গ ও স্থায়ী সুস্থতা দান করুন, সব ধরনের রোগ-ব্যাধি ও শারীরিক দুর্বলতা থেকে মুক্তি দিন এবং মুসলিম উম্মাহর কল্যাণে তার ছায়া দীর্ঘকাল অটুট রাখুন। আমিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ