রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকট শব্দে বিস্ফোরণের পর একটি পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, জমাকৃত গ্যাস বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়। এরপর ভবনটির কিছু অংশ ধসে পড়ে।










