spot_img

দেশের যা উন্নয়ন আওয়ামী লীগের হাতেই হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে ‘প্রবীণ কল্যাণ ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুরুজ্জামান বলেন, দেশের যা উন্নয়ন ও অগ্রগতি তা আওয়ামী লীগের হাতেই হয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। তারা দেশের কল্যাণে কিছুই করেনি।

তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে আজকের প্রবীণরাই নেতৃত্ব দিয়েছে। মনের শুভ বোধ জাগ্রত করে প্রবীণবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ