শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৫৯ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে, ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন। ৬ টা ৫৭ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতিকে বিদায় জানান প্রধানমন্ত্রী।











