বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

৪ ঘণ্টা পর পাটু‌রিয়া-দৌলত‌দিয়া রু‌টে ফে‌রি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর ৪টার দিকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম।

তিনি বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৫টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে এলে বুধবার সকাল ৮টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় থাকে। তাদের সিরিয়ালে পার করা হচ্ছে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ