spot_img

রাজনৈতিক কারণে অনেক মুক্তিযোদ্ধা স্বীকৃতি বঞ্চিত রয়েছেন : মাওলানা ইউনুছ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য আজও পূরণ হয়নি।

তিনি বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ৫২ বছর পরেও লড়াই করতে হচ্ছে। এক শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধকে পুঁজি করে সম্পদের পাহাড় গড়তে যখন ব্যস্ত তখনো মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া অনেক মুক্তিযোদ্ধা রাজনৈতিক কারণে স্বীকৃতি বঞ্চিত রয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউনুছ বলেন, মুক্তিযুদ্ধের ৯বম সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এখনো খেতাব বঞ্চিত। এগুলো আমাদেরকে ব্যথিত ও আন্দোলিত করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে আরও আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদ ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ