spot_img

একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, পাকিস্তানি বাহিনী, তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যারা এখনও বিদেশে পলাতক আছে, তাদের ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি আছে। এ বিষয়ে সরকার যথেষ্ট সচেষ্ট। তবে পলাতকরা যেসব দেশে আছে, সেসব দেশের কিছু আইনি বিধানের কারণে সময় লাগছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ