spot_img

শহীদ বুদ্ধিজীবিরা এমন বাংলাদেশ চাননি : নুর

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বুদ্ধিজীবিরা এমন বাংলাদেশ চাননি। শহীদ বুদ্ধিজীবিরা আজকে আত্মচিৎকার করছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ এখনো হয়নি।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ভোটের অধিকার, ন্যায় বিচার ও সামাজিক বৈষম্য নিয়ে কথা বললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতের আঁধারে ধরে নিয়ে যাচ্ছে এটা পাকিস্তানি চেতনা। কারণ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সদস্যরা একইভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, এখনো ভোটের অধিকার নিয়ে কথা বলতে হয়। এখনো গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। বুদ্ধিজীবিরা এখনো আত্মচিৎকার করেন, তারা এই বাংলাদেশ চাননি।

তিনি আরও বলেন, ভোটের অধিকার নিয়ে কথা বলতে গেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। রাতের আঁধারে এখনো ঠক ঠক শব্দ শুনতে পাই। শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্য বাস্তবায়ন করা গেলে ৫১ বছরে এসে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থান করতো না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ