spot_img

সোনার বাংলা গড়তে হলে বিএনপি-জামায়াতকে নির্মূল করতে হবে : হানিফ

বিএনপি-জামায়াত যতদিন বাংলাদেশে রাজনীতি করবে, ততদিন দেশে শান্তি থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বলেন, একাত্তরের রাজাকার জামায়াত ও পঁচাত্তরের খুনি বিএনপি যতদিন এই দেশে রাজনীতি করবে ততদিন দেশে শান্তি থাকবে না। শেখ হাসিনার নেতত্বে সোনার বাংলা গড়তে হলে বিএনপি-জামায়াতকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন, নির্মূল করার অঙ্গীকার করতে হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি মনে প্রাণে এবং আদর্শে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। তারা পাকিস্তানের আদর্শ ধারণ করে। বিএনপি-জামায়াত একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন রাষ্ট্রক্ষমতায় এসে দেশকে আলোয় উদ্ভাসিত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই নব্য রাজাকার বিএনপি জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে করছে। দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করা, দেশকে পিছিয়ে দেয়াই তাদের লক্ষ্য।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানি হানাদার গোষ্ঠীর বিরুদ্ধে আমরা দীর্ঘ ২৩ বছর লড়াই-সংগ্রাম করেছি। এরপর ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৯ মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনতার বিজয় যখন সুনিশ্চিত তখন বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীনতা লাভের পর দেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সারাদেশে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ দেশের সম্পদ ধ্বংস করেছে। দেশের মেধাবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরও দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের দুর্ভাগ্য এখনো পাকিস্তান বাঙালি জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা তাদের কাঠগড়ায় দাঁড় করাতে পারিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ