spot_img

সোনার বাংলা গড়তে হলে বিএনপি-জামায়াতকে নিশ্চিহ্ন করতে হবে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত যতদিন বাংলাদেশে রাজনীতি করবে, ততদিন দেশে শান্তি থাকবে না।

তিনি বলেন, একাত্তরের রাজাকার জামায়াত ও পঁচাত্তরের খুনি বিএনপি যতদিন এই দেশে রাজনীতি করবে ততদিন দেশে শান্তি থাকবে না। শেখ হাসিনার নেতত্বে সোনার বাংলা গড়তে হলে বিএনপি-জামায়াতকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন, নির্মূল করার অঙ্গীকার করতে হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি মনে প্রাণে এবং আদর্শে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। তারা পাকিস্তানের আদর্শ ধারণ করে। বিএনপি-জামায়াত একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন রাষ্ট্রক্ষমতায় এসে দেশকে আলোয় উদ্ভাসিত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই নব্য রাজাকার বিএনপি জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে করছে। দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করা, দেশকে পিছিয়ে দেয়াই তাদের লক্ষ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ