বিদ্যুৎ বিভাগের সচিব ও ডিপিডিসি চেয়ারম্যান মুহাম্মাদ হাবিবুর রহমান বলেছেন, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর মধ্যে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে ডিপিডিসি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে এবং অন্যদের পথ দেখাবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে সরাসরি গ্রাহকের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।
বুধবার (১৪ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে ডিপিডিসির উদ্যোগে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ডিপিডিসির বিভিন্ন ডিজিটাল সার্ভিসের ওপর দিনব্যাপী এক ডিজিটাল কার্যক্রম প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিপিডিসি চেয়ারম্যান আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য ডিপিডিসি প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, গ্রাহকসেবার উৎকর্ষ ও আভ্যন্তরীণ ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করে যাচ্ছে।











