শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মস্তিস্কে অক্সিজেন স্বল্পতা হাদির; অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। ফলে শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে হাদি চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড বসে। সেখানে সব সদস্যই উপস্থিত ছিলেন। বোর্ডের চিকিৎসকরা এ সিদ্ধান্তে উপনীত হন।

ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বোডের প্রধান ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের বরাত দিয়ে হাদীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারী বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানান।

ডা. আহাদ বলেন, হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট খুবই খারাপ এসেছে। মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে, সেই সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন স্থানে রক্ত ছিটিয়ে রয়েছে। অর্থাৎ ক্লিনিক্যাল কোনো উন্নতি নেই, অবস্থা এখনো খুব আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, ফুসফুস আগের মতই আছে। লাইফ সাপোর্ট দিয়ে শ্বাস প্রশাস চলছে। কিডনিও কাজ করছে। মূল সংকট এখন মস্তিষ্কের ইস্যু।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ