spot_img

মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আসাদুজ্জামান (৬৫) ও নান্দাইলের রসুল মিয়া (৪৩)। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ইউনিটটিতে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হলো।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী তিনজন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ