spot_img

ছাত্রলীগ নেতা ও হিন্দুরাও হেফাজত মামলার আসামি : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আদালত থেকে আমি কাগজ নিয়ে এসেছি। গত বছরের হেফাজতের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এখন দেখা যায় ছাত্রলীগও হেফাজতের মামলার আসামি। হিন্দুও হেফাজতের মামলার আসামি। মানে হিন্দুরাও হেফাজত করে।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মাসদাইরের মজলুম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তৈমূর বলেন, যারা আমার নির্বাচনের নানা কাজের দায়িত্বে আছে তাদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়া হেফাজতের মামলায়ও গ্রেফতার করা হচ্ছে। এ পরিস্থিতিতে ডিসি-এসপি সাহেব বলে আমি অভিযোগ করিনি। আমার কাছে অভিযোগ দেওয়ার সই করা কাগজ আছে।

তিনি বলেন, ঘণ্টাখানেক আগে আমার চিফ এজেন্ট এটিএম কামালের বাড়ি তল্লাশি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছে। আমার সমর্থন করছে এমন আরও অনেকের বাড়িতেও যাচ্ছে। আমরা এতে ভীত না। আমরা মাঠে থাকবো। আমার মৃত্যু হলে নির্বাচনের মাঠেই হবে।

আওয়ামী লীগের প্রার্থীর বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, আইভী বলেছেন নারায়ণগঞ্জে কোনো বহিরাগত নেই। তৈমূরের বাড়ি রূপগঞ্জ থেকে লোক আসে। আইভীর সমাবেশে রূপগঞ্জ ও আড়াইহাজারের এমপিরা নেতৃত্ব দিয়েছে। ছবিই তো তার সঙ্গে যে বহিরাগতরা আছে তা প্রমাণ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ