আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে মূলত নৈশভোজে অংশ নেন ডোনাল্ড লু। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। নৈশভোজ শেষে বৈঠকে বসেন তারা।
এর আগে রাতে ডোনাল্ড লু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।











