spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে চুরি-ডাকাতি-অপহরণ হতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রম করে কেউ পার পাবে না। রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও সন্ত্রাস কার্যক্রমের বিষয়ে শুনেছি অবশ্যই আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। রোহিঙ্গা ক্যাম্পে চুরি, ডাকাতি,অপহরণ হতে দেব না।

রোববার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি তালিকার ব্যাপারে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগে দেখে নেই। পরীক্ষা করে দেখি। তালিকা হলে যে অপরাধী সেটা জাস্টিফাই করে গোয়েন্দাদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত মাদককারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ