বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

তামাক চাষ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জনস্বাস্থ্য এবং পরিবেশের মারাত্মক ক্ষতি বিবেচনা করে তামাক চাষ ও এর ব্যবহার বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

রোববার (১৫ জানুয়ারি) ঢাকা আহছানিয়া মিশন মিলনায়তনে আয়োজিত প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে তামাকের ক্ষতিকর প্রভাবে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তামাক চাষ বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে। তামাক চাষের বিকল্প কৃষিপণ্য চাষের জন্য তামাক চাষিদের প্রণোদনা দেয়া প্রয়োজন।

তিন আরও বলেন, প্রধানমন্ত্রীর এ দূরদর্শী ঘোষণা বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোধনী পাসে তার মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে। ধূমপানের ভয়াবহতা থেকে রক্ষা পেতে পাবলিক প্লেস ও পরিবহনসমূহ শতভাগ ধূমপানমুক্ত রাখতে সরকারের পাশাপাশি প্রত্যেককে সচেতন হতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ