মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, প্রত্যেক নারী মুক্তিযোদ্ধারা একটি করে বাড়ি পাবেন, এই সপ্তাহের মধ্যে যার নির্দেশনা দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ২০২২’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এর আগে, ৬৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।










