spot_img

আমার প্রার্থীকে হারিয়ে জামায়াতকে জিতিয়েছেন ওবায়দুল কাদের: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোট নিয়ে পালিয়ে গেছেন, এখন আর এলাকার খবর রাখেন না বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, প্রশাসন টাকা নিয়ে পাঁচটা ইউনিয়নে আমার প্রার্থীদের পরাজিত করেছে। এসব দেখার কেউ নেই। ওবায়দুল কাদের জামায়াতকে হারিয়ে তিন ভাগনেকে জেতাতে প্রশাসনকে বলেছেন। কিন্তু চরপার্বতীতে ভাগনেকে জেতাতে না পেরে আমার প্রার্থীকে হারাতে তিনি জামায়াতের প্রার্থীকে জিতিয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর মিলনায়তনে ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত তিন অনুসারীর সংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন।

কাদের মির্জা অভিযোগ করে বলেন, নোয়াখালীর এসপি ভোটের দিন আমাকে বের হতে নিষেধ করে অপশক্তিদের মাঠে ছেড়ে দিয়েছেন। তারা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে ৫০ ভাগ ভোট রাতে ঢুকিয়ে আমার প্রার্থীদের হারিয়ে দিয়েছেন।

তিনি বলেন, কয়দিনের জন্য ওমরায় যাবো এবং আগামী ১০ তারিখ (মার্চ) চিকিৎসার জন্য আমেরিকা যাবো। তারপর খেলা হবে। সমস্যাভিত্তিক আন্দোলন করবো। ভূমি দখল, খাল দখল, নদী দখলসহ সব অনিয়মের বিরুদ্ধে মাঠে নামবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ