spot_img
spot_img

ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত চলছে : মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলাম ও ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে এখনো একটি গোষ্ঠী তৎপর রয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, ইসলামপন্থিদের পেছনে ফেলে রাখার দিন শেষ। মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামি অনুশাসনের বিকল্প নেই।

তিনি বলেন, ইসলামপন্থিদের পিছিয়ে রাখার এক গভীর ষড়যন্ত্র চলছে। এসময় তিনি আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি মো. কামরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহ-সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সেক্রেটারি জেনারেল এবিএম রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম বিন আব্দুল বারী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ