রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে আবেদন জানিয়েছেন নাসীরুদ্দীন

ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের প্রমাণাদি আছে উল্লেখ করে এ আসনের শপথ বিরত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শাপলা কলির প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে নাসীরুদ্দীন পাটওয়ারীর লেখা আবেদনটি তার পক্ষে আজ ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট, পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনি অনিয়মের আশ্রয় নেয়।

এছাড়া এসবে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনি অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করার অভিযোগ করেন নাসীরুদ্দীন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি এই চিঠির মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনেন এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ