spot_img
spot_img

মিয়ানমারে আরও ৫ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে ফের নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

গতকাল ৩৯ জন নিহত হওয়ার পরদিন সোমবার ফের এ হতাহতের ঘটনা ঘটে।

এদিন মধ্যাঞ্চলীয় মাইংইয়ান ও অংলান শহরে পুলিশ গুলিবর্ষণ করে। এছাড়া দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও পশ্চিমাঞ্চলীয় শহর হাখায় কারাবন্দি নেত্রী অং সান সু চির সমর্থকরা শান্তিপূর্ণ সমাবেশ করেছে।

মাইংইয়ানে তিন ও অংলানে দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন বলে বলা হয়েছে।

রোববার মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

ইয়াঙ্গুনের হ্লায়াইং থারইয়া এলাকায় আন্দোলনকারীরা লাঠি ও ছুরি হাতে বিক্ষোভ করলে এলোপাতাড়ি গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাতে ৩৯ জন মৃত্যুবরণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ