আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশকে কোথায় পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে । বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে তাই আমি বলবো, বঙ্গবন্ধু আপনি দেখে যান আজ বাংলার মানুষ পেটভরে ভাত খায়, বাংলাদেশে বিশ্বাসীর কাছে প্রসংশা পায়।
সোমবার (১৫ মার্চ) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষকলীগ আয়োজিত কৃষক হত্যা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি আরাম আয়েশ আর লুটপাটের রাজনীতি করে। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন তারা কৃষকের আকুতি কানে নেয়নি। কৃষক সারের ন্যায্য মূল্য দাবি করায় তাদেরকে গুলি করে হত্যা করেছিলো বিএনপি।










