spot_img
spot_imgspot_img

ইউক্রেনের টিভি টাওয়ারে হামলা; নিহত ৯

ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

সোমবার (১৪ মার্চ) পূর্ব ইউরোপের এই দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি।

রিভনের আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কোভাল জানিয়েছেন, হামলায় ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শহরের বাইরে আন্তোপিল গ্রামে হওয়া এই হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ চলছে।

এদিকে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, হামলার পর এক সংবাদ ব্রিফিংয়ে কোভাল বলেন, স্থানীয় সময় সোমবার সকালে ভবনটিতে দু’টি রকেট আঘাত হানে। এছাড়া তিনি যে ছবি পোস্ট করেছেন সেখানে ধ্বংসস্তুপ সরাতে অগ্নিনির্বাপক কর্মীদের ক্রেন ব্যবহার করতে এবং হতাহতদের জন্য স্ট্রেচার বহন করতে দেখা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ