spot_img
spot_imgspot_img

মে মাসেই শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ: ইউক্রেনীয় কর্মকর্তা

ই্উক্রেনীয় এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, মে মাসেই শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এরপরই একটি শান্তিচুক্তি হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্টের (সামরিক) চিফ অফ স্টাফের এক উপদেষ্ট অলেক্সি আরেস্টোভিচ বলেছেন, এ বছরের মে মাসের মধ্যে ‘ইউক্রেন যুদ্ধ’ শেষ হবে। কারণ, এ সময় প্রয়োজনীয় অর্থ-সম্পদ ও অন্যান্য সরঞ্জামের অভাবে রাশিয়ার পক্ষে যুদ্ধ চালানো সম্ভব নয়।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার ধারণা মে মাসের পরে নয় বরং মে মাসের প্রথম দিকে ‘ইউক্রেন যুদ্ধ’ শেষ হবে। ওই সময় আমাদের একটি শান্তি চুক্তি করতে হবে। এ বিষয়টা খুব দ্রুত হবে এবং আমরা এ ঘটনার সাক্ষী থাকব। আমি এ সম্ভাব্য তারিখ সম্পর্কে বলব।

তিনি আরো বলেন, আমরা (যুদ্ধে) এমনভাবে এগিয়ে যাচ্ছি যে দ্রুতই একটি শান্তিচুক্তি হবে। এটা এক থেকে দু’সপ্তাহের মধ্যেই হবে। এরপর (রুশ) সেনা প্রত্যাহার করা হবে।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ