ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
এক বিবৃতিতে এ নিন্দা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
তিনি এই হামলাকে পাকিস্তানের আরেকটি আগ্রাসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে একটি স্বাধীন আফগানিস্তানের ধারণার বিরোধিতা করে আসছে।
ভারত পুনরায় জোর দিয়ে বলেছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই সম্পূর্ণভাবে সম্মান করতে হবে।
সূত্র: হুরিয়াত রেডিও










